মেধাবী
Toggle menu

"সত্য যে কঠিন,কঠিনেরে ভালবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।"- কবিতাংশটুকুর রচয়িতা কে?

সঠিক উত্তর

রবীন্দ্রনাথ ঠাকুর

সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা'- পঙ্‌ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষলেখা' কাব্যের রূপনারানের কূলে- কবিতার অন্তর্গত। 

• 'শেষলেখা' কাব্য: 
- 'শেষ লেখা' হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ।
- এটি ১৯৪১ খ্রীস্টাব্দে তাঁর মৃৃত্যুর পর প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত সর্বশেষ উল্লেখযোগ্য সৃষ্টি।
- এতে সর্বমোট পনেরোটি কবিতা রয়েছে।
- এই গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ করে যেতে পারেন নি। 
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশিত। 
- এই কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা- রূপনারানের কূলে। 

রূপনারানের কূলে- কবিতা,

রূপনারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায় ;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।

উৎস: শেষলেখা কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কাজী নজরুল ইসলাম
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক
  4. বুদ্ধদেব বসু

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড