“এ এক বিরাট সত্য” - এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।
বিশেষ্যপদ ছয় প্রকার:
১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য
২. জাতিবাচক বিশেষ্য
৩. বস্তুবাচক বিশেষ্য
৪. সমষ্টিবাচক বিশেষ্য
৫. ভাববাচক বিশেষ্য
৬. গুণবাচক বিশেষ্য
প্রশ্নে আলোচিত বাক্যে 'সত্য' শব্দটি বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয়েছে। যদিও সাধারণত শব্দটি বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন