মূল বিষয়বস্তুতে যান

“আকাশে মেঘ ছিলোনা, কিন্তু বজ্রপাত হলো”। এই বাক্যটির সরল রুপ কোনটি?

সঠিক উত্তর

আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো।

সঠিক উত্তর: আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

“আকাশে মেঘ ছিলোনা, কিন্তু বজ্রপাত হলো”। প্রশ্নে প্রদত্ত এই বাক্যটি একটি যৌগিক বাক্য।

যৌগিক বাক্য- সম্পূর্ন পৃথক ও নিরপেক্ষ একাধিক খণ্ডবাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে যৌগিক বাক্য বলে।

যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তরের কিছু নিয়ম:
- বাক্য পরিবর্তন হলেও বাক্যের মূল অর্থের পরিবর্তন হয় না।
- বাক্যটিকে একটি অংশে পরিণত করতে হয়।
- প্রধান খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অপরিবর্তিত রাখতে হয়।
- আশ্রিত খণ্ডবাক্যের সমাপিকা ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করতে হয়।
- সংযােজক, বিয়ােজক ও ব্যতিরোত্মক ইত্যাদি অব্যয় পদ থাকলে তা বর্জন করতে হয়।

অতএব, প্রদত্ত যোৗগিক বাক্যটির সরল রুপ হবে: আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো

তথ্যসূত্র: - বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যকরণ, নবম - দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আকাশে মেঘের দরুণ বজ্রপাত হলো।
  2. আকাশে মেঘ ছিল এবং বজ্রপাত হলো।
  3. আকাশে মেঘ না থাকা সত্ত্বেও বজ্রপাত হলো। সঠিক
  4. যেহেতু আকাশে মেঘ ছিলনা তাই বজ্রপাত হলো।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল