প্রবৃত্তি বা প্রবণতার স্তর:
- প্রবণতা বেঁচে থাকার ব্যাপারে বেশ সহায়তা করে। আদিম মানুষেরও মূল সমস্যা ছিল বেঁচে থাকা।
- নৈতিকতার বিকাশের প্রবৃত্তির স্তরটিকে ব্যাখ্যা করতে গিয়ে দার্শনিক রুশো মনে করতেন যে, "
আদিম মানুষের জীবন ছিল শান্তি, সদিচ্ছা আর সুখে পরিপূর্ণ।"- কিন্তু জীবনের জন্য এসব গুণ উত্তম বলে বিবেচিত হলেও জীবন রক্ষার জন্য আক্রমণাত্মক মনোভাবও অপরিহার্য।
- এ কারণে তাদের মাঝে স্বাভাবিকভাবেই পশু-প্রবণতাগুলোর প্রাধান্য কল্পনা করা যায়।
-
অর্থাৎ জ্যঁ জাক রুশো (Jean-Jacques Rousseau) এই মতবাদ প্রচার করেছিলেন যে আদিম মানুষের জীবন ছিল শান্তি, সদিচ্ছা এবং সুখে পরিপূর্ণ।তথ্যসূত্র: নীতিবিদ্যা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [
লিঙ্ক]