মেধাবী
Toggle menu

"মেঘনা নদী দেব পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলী গাঁয়ে।"- উল্লেখিত এই 'পাড়াতলী গাঁয়ে' জন্মগ্রহণ করেন কোন সাহিত্যিক?

সঠিক উত্তর
শামসুর রাহমান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আলোচ্য পঙক্তিটি কবি শামসুর রাহমান রচিত 'প্রিয় স্বাধীনতা' কবিতা থেকে নেয়া হয়েছে। 
উল্লেখিত এই 'পাড়াতলী গাঁয়ে' জন্মগ্রহণ করেন - শামসুর রাহমান। 
- কবিতাটি নিম্নরূপ-

প্রিয় স্বাধীনতা
শামসুর রাহমান

মেঘনা নদী দেব পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাব আমার
পাড়াতলী গাঁয়ে।

গাছ-ঘেরা ঐ পুকুরপাড়ে
বসব বিকাল বেলা।
দু-চোখ ভরে দেখব কত
আলো-ছায়ার খেলা।(সংক্ষিপ্ত) 
----------
শামসুর রাহমান (১৯২৯-২০০৬)  কবি, সাংবাদিক:
- তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- কবির পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন।
- শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত।

মৃত্যুর পূর্ব পর্যন্ত শামসুর রাহমান ৬৫টি কাব্যগ্রন্থ রচনা করেন।
- তার প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আহসান হাবীব
ইমদাদুল হক মিলন
আল মাহমুদ
শামসুর রাহমান সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড