মেধাবী
Toggle menu

"আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি" - কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ?

সঠিক উত্তর
খ) পাপ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি" - কাজী নজরুল ইসলামের 'পাপ' কবিতার অন্তর্গত। • 'পাপ' কবিতাটি কবির 'সাম্যবাদী' কাব্য গ্রন্থের অন্তর্গত। • কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থটি ১৯২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। • ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে । সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।এ গ্রন্থের কবিতাগুলো হলো:- সাম্যবাদী,- ঈশ্বর,- মানুষ- পাপ- চোর-ডাকাত,- বারাঙ্গনা,- মিথ্যাবাদী- নারী,- রাজা-প্রজা- সাম্য- কুলি-মজুর ইত্যাদি।পাপ- কবিতাকাজী নজরুল ইসলামসাম্যের গান গাই!-যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!আদম হইতে শুরু ক’রে এই নজরুল তক্‌ সবেকম-বেশী ক’রে পাপের ছুরিতে পুণ্য করেছে জবেহ্‌ !বিশ্ব পাপস্থানঅর্ধেক এর ভগবান, আর অর্ধেক শয়তান্‌!থর্মান্ধরা শোনো,অন্যের পাপ গনিবার আগে নিজেদের পাপ গোনো!পাপের পঙ্কে পুণ্য-পদ্ম, ফুলে ফুলে হেথা পাপ!সুন্দর এই ধরা-ভরা শুধু বঞ্চনা অভিশাপ।এদের এড়াতে না পারিয়া যত অবতার আদি কেহপুণ্যে দিলেন আত্মা ও প্রাণ, পাপেরে দিলেন দেহ।বন্ধু, কহিনি মিছে,ব্রহ্মা বিষ্ণু শিব হ’তে ধ’রে ক্রমে নেমে এস নীচে-মানুষের কথা ছেড়ে দাও, যত ধ্যানী মুনি ঋষি যোগীআত্মা তাঁদের ত্যাগী তপস্বী, দেহ তাঁহাদের ভোগী!এ-দুনিয়া পাপশালা,ধর্ম-গাধার পৃষ্ঠে এখানে শূণ্য-ছালা!হেথা সবে সম পাপী,আপন পাপের বাট্‌খারা দিয়ে অন্যের পাপ মাপি!জবাবদিহির কেন এত ঘটা যদি দেবতাই হও,টুপি প’রে টিকি রেখে সদা বল যেন তুমি পাপী নও। পাপী নও যদি কেন এ ভড়ং, ট্রেডমার্কার ধুম?পুলিশী পোশাক পরিয়া হ’য়েছ পাপের আসামী গুম।উৎস: সাম্যবাদী কাব্যগ্রন্থ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পাপ ও পূণ্য
পাপ
পথহারা
অভিশাপ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড