মূল বিষয়বস্তুতে যান

“কালাপানি” কোন দুই দেশের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

সঠিক উত্তর

ভারত ও নেপাল

সঠিক উত্তর: ভারত ও নেপাল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ভারত-নেপাল সীমান্ত বিরোধ:
- ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল। এর মধ্যে বেশ কয়েকটি জায়গা নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ বিদ্যমান।
- বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ।
- গত ২ নভেম্বর ২০১৯ ভারত নতুন একটি রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে।
- উক্ত মানচিত্রে বিতর্কিত ভূমি কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ ভারতীয় সীমান্তের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়।
- এরপর পুনরায় ৮ মে, ২০২০ ভারতীয় রাজ্য উত্তরাখণ্ডের পিথাউরাগড়-লিপুলেখের মধ্যে সংযোগকারী ৮০ কিলোমিটার লম্বা পার্বত্য রাস্তার উদ্বোধন করে ভারত।

- মানচিত্র এবং ঐ পার্বত্য রাস্তার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায় নেপাল।
- নেপালের ভাষ্য মতে, ঐ রাস্তার প্রায় ১৯ কিলোমিটার তাদের ভূখন্ডের উপর দিয়ে গিয়েছে। রাস্তার উদ্বোধনের সময়ই তীব্র বিরোধিতা করে নেপাল।
- পরে প্রতিক্রিয়াস্বরূপ ২০ মে, ২০২০ নেপাল আনুষ্ঠানিকভাবে নতুন মানচিত্র প্রকাশ করে।
- সেখানে ভারতের নিয়ন্ত্রণে থাকা কালাপানি, লিমপিয়াধুরা ও লিপুলেখ এলাকা অন্তর্ভুক্ত করা হয়।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ভারত ও নেপাল সঠিক
  2. পাকিস্তান ও চীন
  3. ভুটান ও ভারত
  4. বাংলাদেশ ও ভারত

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল