'মাতৃভাষায় যাহার ভক্তি নাই, সে মানুষ নহে' - উক্তিটি কার?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেনের
সঠিক উত্তর
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেনের
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
"মাতৃভাষায় যাহার ভক্তি নাই ,সে মানুষ নহে" - উক্তিটি মীর মশাররফ হোসেনের।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গৌরী নদীর তীরে লাহিনিপারা গ্রামে জন্মগ্রহণ করেন ।
- তিনি গাজী মিয়া ছদ্মনামে সাহিত্য রচনা করেন ।
- তার সাহিত্য গুরু ছিলেন কাঙ্গাল হরিনাথ ।
লেখক এর উপন্যাস সমূহ:
- রত্নবতী
- বিষাদ সিন্ধু
- গাজী মিয়ার বস্তানী
- উদাসীন পথিকের মনের কথা
তারা আরো একটি বিখ্যাত উক্তি:
- মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন; কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই, সমাজে নাই, স্বজাতির নিকটে নাই, ভ্রাতা ভগ্নীর নিকট কথাটার প্রত্যাশা নাই।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর) এবং সাহিত্য সাময়িকী।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন