মূল বিষয়বস্তুতে যান

“বড় প্রেম শুধু কাছে টানে না, দূরে ও ঠেলিয়া দেয়” কোন উপন্যাস থেকে নেয়া ?

সঠিক উত্তর

শ্রীকান্ত

সঠিক উত্তর: শ্রীকান্ত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

উক্তিটি শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত থেকে নেয়া।
শ্রীকান্ত (১৯১৭): শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস। তিনি এই উপন্যাসটি মোট চার খণ্ডে সমাপ্ত করেন। চারটি খণ্ড একসাথে লিখেননি। যথাক্রমে ১৯১৭, ১৯১৮, ১৯২৭ এবং ১৯৩৩ সালে চারটি খণ্ড লেখা শেষ করেন। ভ্রমণ-কাহিনীর লক্ষণাক্রান্ত এ উপন্যাসটির খন্ডগুলো কতগুলো বিচ্ছিন্ন কাহিনীর সমষ্টি, তবে প্রতিটি খন্ডই লেখকের বর্ণনাগুণে রসোত্তীর্ণ হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্র শ্রীকান্তের জীবন-অভিজ্ঞতা বর্ণনাচ্ছলে এতে বিচিত্র ঘটনা ও অসংখ্য নর-নারীর সমাবেশ ঘটেছে। সেসব ঘটনা ও পাত্রপাত্রীর বাহুল্যের মধ্যেও উপন্যাসের মূলসূত্র শ্রীকান্ত-রাজলক্ষ্মীর প্রণয়-কাহিনী শেষ পর্যন্ত প্রবাহিত হয়েছে। শ্রীকান্ত-রাজলক্ষ্মীর পাশাপাশি শ্রীকান্তের সঙ্গে সম্পর্কিত প্রথম পর্বের ইন্দ্রনাথ ও অন্নদা দিদি, দ্বিতীয় পর্বের অভয়া, তৃতীয় পর্বের ব্রজানন্দ ও সুনন্দা এবং চতুর্থ পর্বের গহর ও কমল লতার হার্দিক ও সামাজিক সম্পর্কের বহু বর্ণিল বিষয় এতে চিত্রিত হয়েছে। সেই সঙ্গে তৎকালীন বাংলার আর্থ-সামাজিক অবস্থারও একটি বাস্তবানুগ চিত্র এতে অঙ্কিত হয়েছে।
শ্রীকান্ত চরিত্রটির মধ্য দিয়ে লেখকের ব্যক্তিজীবন বহুলাংশে প্রতিফলিত হয়েছে বলে গবেষকদের ধারণা। অনেকের মতে, ইন্দ্রনাথ বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শ্রীকান্ত সঠিক
  2. দেবদাস
  3. মন্দির
  4. দেনা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল