''বহু দিন ধরে' বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।''- কবিতাংশটুকুর রচয়িতা:
রবীন্দ্রনাথ ঠাকুর।
আলোচ্য পঙক্তিটি রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
একটি শিশির বিন্দু
- রবীন্দ্রনাথ ঠাকুর
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
• 'স্ফুলিঙ্গ' কাব্য:
- 'স্ফুলিঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট কবিতার সংকলন।
- ১৯৪৫ সালে প্রকাশিত হয়।
- এর অনেক কবিতাই রবীন্দ্রনাথের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর সংগ্রহের খাতা বা ডায়েরি থেকে সংগৃহীত।
- সংক্ষিপ্ত ও ভাবঘন এই কবিতা কনিকাগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল কাব্যজগতে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছে।
উৎস: স্ফুলিঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুর।