মূল বিষয়বস্তুতে যান

"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” গানটির রচয়িতা কে?

সঠিক উত্তর

দ্বিজেন্দ্রলাল রায়

সঠিক উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ধন ধান্য পুষ্প ভরা
দ্বিজেন্দ্রলাল রায়
"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।" গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।

• দ্বিজেন্দ্রলাল রায়, (১৮৬৩-১৯১৩)  কবি, নাট্যকার, গীতিকার। ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। 
• দ্বিজেন্দ্রলাল কৈশোরেই কাব্যচর্চা শুরু করেন। ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা (১ম ভাগ, ১৮৮২) এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়। ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।

দ্বিজেন্দ্রলালের উলে­খযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
কাব্য:
- আর্য্যগাথা (২য় ভাগ,),
- মন্দ্র (১৯০২),
- আলেখ্য (১৯০৭),
- ত্রিবেণী (১৯১২);

নকশা-প্রহসন:
- একঘরে (১৮৮৯),
- সমাজ-বিভ্রাট ও কল্কি অবতার,
- ত্র্যহস্পর্শ (১৯০০),
- প্রায়শ্চিত্ত (১৯০২),
- পুনর্জন্ম (১৯১১);

পৌরাণিক নাটক:
- পাষাণী (১৯০০),
- সীতা (১৯০৮),
- ভীষ্ম (১৯১৪);

সামাজিক নাটক:
- পরপারে,
- বঙ্গনারী,


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কায়কোবাদ
  2. ফররুখ আহমেদ
  3. দ্বিজেন্দ্রলাল রায় সঠিক
  4. বিহারীলাল চক্রবর্তী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল