মূল বিষয়বস্তুতে যান

'সর্বদাই হুহু করে মন,বিশ্ব যেন মরুর মতন'' - পঙক্তিটির রচয়িতা কে?

সঠিক উত্তর

বিহারীলাল চক্রবর্তী

সঠিক উত্তর: বিহারীলাল চক্রবর্তী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘বঙ্গসুন্দরী’ গীতিকবিতা:
- বিহারীলালের প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ ‘বঙ্গসুন্দরী’ (১৮৭০)। এ কাব্যে কবি বলেছেন:
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''

-  রবীন্দ্রনাথ এ-প্রসঙ্গে বলেছেন: ‘আধুনিক বঙ্গসাহিত্যে এই  প্রথম বোধ হয় কবির নিজের কথা প্রকাশ পাইয়াছে।’
- গ্রন্থটির প্রথম সর্গ উপহার, দ্বিতীয় সর্গ নারীবন্দনা, তৃতীয় সর্গ সুরভালা, চতুর্থ সর্গ চিরপরাধীনা, পঞ্চম সর্গ করুণাসুন্দরী, ষষ্ঠ সর্গ বিষাদিনী, সপ্তম সর্গ প্রিয়সখী, অষ্টম সর্গ বিরহিণী, নবম সর্গ প্রিয়তমা ও দশম সর্গ অভাগিনী নামকরণ করা হয়েছে।

• বিহারীলাল চক্রবর্তী:
- বাংলা কাব্যের 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী।
- তিনি বাংলা সাহিত্যে 'আধুনিক গীতিকবিতার' স্রষ্টা। 
- তিনি গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। 

তার রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ- 
- বঙ্গসুন্দরী, 
- প্রেম প্রবাহিনী, 
- সঙ্গীত শতক,
- নিসর্গ সন্দর্শন,
- সারদামঙ্গল (শ্রেষ্ঠ কাব্য)।

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. যতীন্দ্রমোহন বাগচী
  2. বিহারীলাল চক্রবর্তী সঠিক
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল