“শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা” - উক্তিটি কার?
সঠিক উত্তর
জি ম্যুর
সঠিক উত্তর: জি ম্যুর
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• নৈতিকতা (Morality): - নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ 'Morality'।- ইংরেজি Morality শব্দটি এসেছে ল্যাটিন 'Moralitas' থেকে, যার অর্থ “সঠিক আচরণ বা চরিত্র'।- গ্রিক দার্শনিক সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন।- সক্রেটিস বলেছেন, 'সৎ গুণই জ্ঞান' (Virtue is knowledge)।- জোনাথান হেইট (Jonathan Haidt) মনে করেন, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ—তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'- নীতিবিদ জি ম্যুর বলেছেন, 'শুভর প্রতি অনুরাগ ও অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা।তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- জি ম্যুর সঠিক
- জনাথান হেইট
- ম্যাকিয়াভেলি
- ম্যাকেঞ্জি
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00