মেধাবী
Toggle menu

ডেটন চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য-

সঠিক উত্তর
বসনিয়া সংকটের সমাধান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে বসনিয়া সংকট সমাধানের জন্য বসনিয়া, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
- এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- প্যারিসে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পূর্বে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটন শহরের প্যাটারসন বিমানঘাটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। যার কারণে চুক্তিটি ‘ডেটন চুক্তি’ নামে পরিচিত।
অন্যদিকে,
- ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে ১৯৯৩ সালে সম্পাদিত অসলো চুক্তির মাধ্যমে।
- ইরান-ইরাকের মধ্যে শাতিল আরব জলপথকে ঘিরে দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে আলজিয়ার্স চুক্তি (১৯৭৫) স্বাক্ষরিত হয়।
- মিশর ও ইসরাইলের মধ্যে শান্তি স্থাপনে ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
(তথ্যসূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

সকল অপশন

রেফারেন্স মাত্র

ইরাক-ইরান দ্বন্দ্ব নিরসন
বসনিয়া সংকটের সমাধান সঠিক
ইসরাইল-পিএলও পারস্পরিক স্বীকৃতি
মিশর-ইসরাইল শান্তি স্থাপন

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড