সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের কথা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৩৭ অনুচ্ছেদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৩৭ অনুচ্ছেদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'সরকারি কর্ম কমিশন' প্রতিষ্ঠা:
- বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন (PSC) গঠনের কথা উল্লেখ আছে।
- সংবিধানের নবম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদে (অনুচ্ছেদ ১৩৭ থেকে ১৪১) সরকারি কর্ম কমিশন সংক্রান্ত বিস্তারিত বিধান দেওয়া হয়েছে।
- ১৩৭ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের জন্য এক বা একাধিক 'সরকারি কর্ম কমিশন' প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
- একজন সভাপতি এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য সদস্যদের নিয়ে এই কমিশন গঠিত হয়।
• অনুচ্ছেদ ১৩৭: কমিশন-প্রতিষ্ঠা
আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।
অন্যদিকে,
- অনুচ্ছেদ ১৩৮: সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ।
- অনুচ্ছেদ ১৪১: সরকারি কর্ম কমিশনের বার্ষিক প্রতিবেদন।
- অনুচ্ছেদ ১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন