মেধাবী
Toggle menu

প্রথাগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয় -

সঠিক উত্তর
খ) সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সাধারণ পরিষদ/United Nations General Assembly ▪ সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।▪ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সমাবেশ/সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। সম্মেলনে প্রতিটি সদস্য দেশ সর্বোচ্চ ৫জন প্রতিনিধি পাঠাতে পারে। সাধারণ পরিষদের প্রত্যেক সদস্য রাষ্ট্রের একটি ভোট প্রদানের ক্ষমতা রয়েছে।▪ সভার শুরুতে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে একজন সভাপতি নির্বাচিত হয়। সাধারণ পরিষদের সভাপতি ১ বছরের জন্য দায়িত্ব পালন করেন। সাধারণ পরিষদের সকল সিদ্ধান্ত সদস্যদের সংখ্যাগরিষ্ট মতামতের মাধ্যমে গৃহীত হয়।▪ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ এর সদস্য। জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সেপ্টেম্বর মাসের তৃতীয় সোমবার
সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার
সেপ্টেম্বর মাসের তৃতীয় রবিবার

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড