মেধাবী
Toggle menu

উপযোগবাদ' তত্ত্বটির প্রস্তাবক হলেন -

সঠিক উত্তর
ডেভিড হিউম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষজ্ঞ কর্তৃক কয়েক ধরনের ব্যবসায় নৈতিকতার তত্ত্ব উদ্ভাবন করা হয়েছে। এগুলো নিম্নরূপ:
১। নৈতিক অহংবাদ (Ethical Egoism )
২। উপযোগবাদ (Utilitarianism )
৩। সর্বজনীনতা (Universalism )
৪। ন্যায় বিচার তত্ত্ব (Theory of Justice)
 
উপযোগবাদ (Utilitarianism) : উপযোগবাদ তত্ত্বটির প্রস্তাবক হলেন - ডেভিড হিউম (David Hume) । 
কিন্তু এটি সংজ্ঞার আকারে প্রকাশ করেন জেরিমি বেনথাম (Jeremy Bentham) ও জন স্টোয়ার্টমিল (John Stuartmill)। 
 
বেনথাম যুক্তি দেন যে, “উপযোগনীতি” (The principle of Utility) মূলতঃ একটি নৈতিক নীতি। এ নীতির মূলকথা হলো- যখন অনেকগুলো বিকল্প কার্য বা সামাজিক পলিসি থাকে, তখন এমনটি বেছে নিতে হবে যা সর্বদা সর্বাধিক সাধারণের উপকারে আসে। 
 
বেনথামের একজন শিষ্য ছিলেন যার নাম জেমস্ মিল ( James Mill) যার পুত্র জন স্টোয়ার্টমিল (John Stuartmill) পরিবর্তিত “উপযোগনীতি” (The principle of Utility) তত্ত্বের অগ্রদূত হয়ে আবির্ভূত হন। 
 
তাঁর উপযোগবাদ তত্ত্বটি এরূপ: “কী করতে হবে তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা উচিত যে কী ধরনের আচরণ ক্ষতিগ্রস্থ সকল লোকদের সবচেয়ে বেশি আনন্দ দিতে পারে। এদিক থেকে বিবেচনা করলে নৈতিকতা হলো কোনটি সবচেয়ে ভাল এবং পরিচালনা ও কার্যক্রম যেন সবচেয়ে বেশিসংখ্যক জনগণের কল্যাণ বয়ে আনে।”
 
উৎস: কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সকল অপশন

রেফারেন্স মাত্র

জেরিমি বেনথাম
ডেভিড হিউম সঠিক
জন স্টোয়ার্টমিল
জন লক

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড