মেধাবী
Toggle menu

কত সালে Project Orbis আনুষ্ঠানিকভাবে শুরু হয়?

সঠিক উত্তর
১৯৭৩ সালে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International) হচ্ছে একটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান যা অন্ধত্ব বিমোচনে কাজ করে যাচ্ছে। সারা বিশ্বের প্রধানত শিশুদের অন্ধত্ব দূর করার জন্য সংস্থাটি উন্নয়নশীল দরিদ্র্য দেশ সমূহে চোখের চিকিৎসা, স্বাস্থ্যগত অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিখ্যাত মার্কিন ophthalmologist Dr. David Paton অরবিস প্রতিষ্ঠার ধারণাটি প্রথম ১৯৬০-এর দশকের শেষের দিকে শুরু করেছিল।
- ‘Project Orbis’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ১৯৭৩ সালে।
- ল্যাটিন Orbis মানে “Of the Eye” এবং গ্রিক ভাষায় Orbis অর্থ “around the world.”
⤇ ১৯৮২ সালের মে মাসে পানামায় প্রথম প্রকল্পের যাত্রা শুরু করে।
⤇ ‘অরবিস’ বিশ্বের প্রথম ‘উড়ন্ত চক্ষু হাসপাতাল’ হিসাবে বিখ্যাত। তাদের উড়ন্ত চক্ষু হাসপাতাল হিসাবে ব্যবহৃত প্রথম বিমানটি “Douglas DC-8-21 (N220RB)” যা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উপহার হিসাবে প্রদান করে।
⤇ USAID ও কতিপয় প্রাইভেট ডোনারদের সহায়তায় প্রতিষ্ঠিত এই সংস্থাটি বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার VISION 2020: The Right to Sight - এর প্রতিষ্ঠাতা অংশীদার।

এক নজরে Orbis International
প্রতিষ্ঠাকাল - ১৯৮২ সাল
সদরদপ্তর - নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠায় অবদান - David Paton, Thomas Knight, Albert Lee Ueltschi, Betsy Trippe DeVecci প্রমুখ
বাংলাদেশে আগমন - ১০ বার।
প্রথম আগমন - ১৯৮৫ সালে এবং সর্বশেষ ২০১৭ সাল।

সূত্র: অরবিস ইন্টারন্যাশনাল এর ওয়েব সাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৯৬০ সালে
১৯৭৩ সালে সঠিক
১৯৮২ সালে
১৯৮৩ সালে

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড