মন্ত্রনালয়গুলোর প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো: - বাংলাদেশে মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়। ১. মন্ত্রী - মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান। প্রত্যেক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকে। ২. সচিব - মন্ত্রণালয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সচিব মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মূখ্য হিসাব নিরীক্ষক। ৩. অতিরিক্ত সচিব - উপ-বিভাগের প্রধান। ৪. যুগ্ম-সচিব - উপ-বিভাগের প্রধান। ৫. উপসচিব - একাধিক শাখার প্রধান। ৬. সিনিয়র বা জেষ্ঠ সহকারী সচিব - শাখা বা সেকশন প্রধান। ৭. সহকারী সচিব - শাখা বা সেকশন প্রধান।