মূল বিষয়বস্তুতে যান

"Primitive Culture" গ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর

ই.বি টেইলর

সঠিক উত্তর: ই.বি টেইলর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ১ নম্বর

 কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

"Primitive Culture" গ্রন্থের রচয়িতা: ই.বি টেইলর।
- ব্রিটিশ নৃবিজ্ঞানী ই.বি টেইলর তাঁর 'Primitive Culture' গ্রন্থে বলেছেন, “সংস্কৃতি হলো সমাজস্থ মানুষের সমগ্র জীবন প্রণালী।” তাঁর মতে, সংস্কৃতি হচ্ছে সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, রীতিনীতি এবং অন্য যেকোনো দক্ষতা ও অভ্যাসের জটিল সমষ্টি (Culture is that complex whole which includes knowledge, belief, art, moral, law, custom and any other capabilities and habits acquired by man as a member of society.)

সংস্কৃতি:
- সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture যার উৎপত্তিগত অর্থ চাষ করা বা কর্ষণ করা।
- মানুষ তার জীবন চলার পথে বা জীবন মান বৃদ্ধির জন্য তার চার পাশের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে সমস্ত কার্যাবলি করে থাকে তাকে সংস্কৃতি বলে।

• বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং নৃবিজ্ঞানী বিভিন্নভাবে সংস্কৃতিকে সংজ্ঞায়িত করেছেন। যেমন-
- সংস্কৃতির সংজ্ঞায় Jones বলেন, "Culture is the sum total of man's creation." অর্থাৎ মানুষ তার চলার পথে জীবিকা নির্বাহের জন্য যা কিছু সৃষ্টি করে তা-ই সংস্কৃতি।
- ম্যালিনোস্কি তাঁর 'A Scientific Theory of Culture' গ্রন্থে বলেন, “সংস্কৃতি হলো মানুষের আপন কর্মের সৃষ্টি যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে" (Culture is the handiwork of man and the medium through which he achieves his ends.)

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ম্যাক্স ওয়েবার
  2. ম্যালিনোস্কি
  3. ইমানুয়েল কান্ট
  4. ই.বি টেইলর সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

     কর্তব্যের জন্য কর্তব্য – ধারাটির প্রবতক কে?

  2. 2

    Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?

  3. 3

    কোন নৈতিক মানদন্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?

  4. 4

     ’শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন , আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর -এটি কে বলেছেন?

  5. 5

     সুশাসনের মূল ভিত্তি কী?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল