• প্রমথ চৌধুরী: - প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা দুর্গাদাস চৌধুরী ছিলেন একজন জমিদার। - তিনি ব্যক্তিগত জীবনে সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। - তাকে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক বলা হয়। - ফরাসি সনেটরীতি ট্রিয়লেট,তের্জারিমা ইত্যাদি বাংলা সাহিত্যে তিনিই প্রথম প্রবর্তন করেন। - সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তন করেন। - ১৯১৪ সালে মাসিক সবুজপত্র প্রকাশনা এবং তার মাধ্যমে বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তন তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি। - পরবর্তীতে বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন। এ ছদ্মনাম থেকে পরবর্তীতে বাংলা সাহিত্যে বীরবলী ধারা প্রবর্তিত হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সনেট পঞ্চাশৎ। - পদচারণ।
• তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ: - চার-ইয়ারি কথা। - নীললোহিত ও গল্প সংগ্রহ। - আহুতি।
• তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: - তেল-নুন-লাকড়ি। - বীরবলের হালখাতা। - নানাকথা। - নানা চর্চা। - রায়তের কথা। - প্রবন্ধ সংগ্রহ ( ১ম খণ্ড-১৯৫২, ২য় খণ্ড-১৯৫৩)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলাপিডিয়া।