সংকর ধাতু: - দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। • যেমন- - কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু। - পিতল হলো কপার (তামা) ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু। - সংকর ধাতু পিতলে ৬৫% তামা এবং ৩৫% দস্তা মিশ্রিত থাকে। - সংকর ধাতু পিতলের প্রধান উপাদান হলো তামা যা শতকরা ৬৫% থাকে। উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।