কোনো দ্রবণের pH মান 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি কোন ধরনের হবে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ক্ষারীয়
সঠিক উত্তর
সঠিক উত্তর: ক্ষারীয়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কোনো দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা বেশি হয় তবে দ্রবণটি ক্ষারীয় হবে।
pH স্কেল:
- কোনো পদার্থ অম্লীয় না ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা নির্দেশক ব্যবহার করে জানা যায়। কিন্তু কোনো পদার্থ কতটা অম্লীয় বা ক্ষারীয় তা বোঝার জন্য বিজ্ঞানী সোরেনসেন pH স্কেল ব্যবহার করেন।
- pH স্কেল ব্যবহার করে কোনো দ্রবণ কতটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ তা বোঝা যায়।
- pH কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রা প্রকাশ করে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে।
অর্থাৎ, pH = - log[H+]
- pH মিটার দ্বারা কোনো দ্রবণের pH মাপা হয়।
- pH মিটারে pH স্কেল থাকে।
- সাধারণ জলীয় দ্রবণে pH মান সাধারণত 0 থেকে 14 স্কেলে প্রকাশ করা হয়।
- কোনো দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা কম হয় তবে দ্রবণটি অম্লীয় হবে।
অর্থাৎ, pH < 7 → অম্লীয় ।
- কোনো দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা বেশি হয় তবে দ্রবণটি ক্ষারীয় হবে।
অর্থাৎ, pH > 7 → ক্ষারীয় ।
- কোনো দ্রবণের pH মান যদি 7 এর সমান হয় তবে দ্রবণটি নিরপেক্ষ হবে।
অর্থাৎ, pH = 7 → নিরপেক্ষ ।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন