- দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত
ইউরোপ পুর্নগঠনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত আর্থিক প্রণোদনা ‘
মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা’ নামে পরিচিত।
- তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি. মার্শাল এটি প্রণয়ন করেন।
- মার্শাল পরিকল্পনার অপর নাম
ইউরোপ পুর্নগঠন পরিকল্পনা (European Recovery Program, ERP).
- ১৯৪৮ সালের ৩ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান এতে স্বাক্ষর করেন।
- ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত চার বছর মেয়াদি এই পরিকল্পনায় ১৫ বিলিয়নের মার্কিন ডলারের অধিক বরাদ্দ দেওয়া হয় যার বেশিরভাগই পায় ব্রিটেন এবং ফ্রান্স।
- ইউরোপ পুর্নগঠনের পাশাপাশি মার্শাল প্লানে পশ্চিম ইউরোপে কমিউনিজমের বিস্তার রোধ, ন্যাটো চুক্তি স্বাক্ষর, সিআইএ এর কর্মপরিধি বাস্তবায়নসহ বিভিন্ন উদ্দেশ্য নিহিত ছিলো।
- মার্শাল পরিকল্পনার অংশ হিসেবে OECD (Organisation for Economic Co-operation and Development) এর জন্ম লাভ হয়।
- এই পরিকল্পনার পাল্টা উদ্যোগ হিসেবে হিসেবে সোভিয়েত ইউনিয়ন মলোতব পরিকল্পনা (Molotov Plan) গ্রহণ করে যা পরবর্তীতে COMECON এ পরিণত হয়।
The Marshall Plan (officially the European Recovery Program, ERP) was an American initiative enacted in 1948 to provide foreign aid to Western Europe.
(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম)