পাঙন উপজাতি: - পাঙন সম্প্রদায় সিলেট অঞ্চলে বসবাস করে। - তবে এদের অধিকাংশের বসবাস মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। - পাঙনরা মণিপুরী নৃ-গোষ্ঠীর অন্তর্গত একটি শাখা। - এরা বাংলাদেশে বসবাসকারী একমাত্র ইসলাম ধর্মাবলম্বী উপজাতি। - ধর্মীয় দিক থেকে এরা সুন্নি মুসলিম।
রাখাইন জনগোষ্ঠী: - রাখাইন জনগোষ্ঠী বাংলাদেশের কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে। - এদের আদিনিবাস মায়ানমারের আরাকান রাজ্য।
সাঁওতাল: - সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। - তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
ওরাওঁ: - ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। - এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে। - নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়। - ওরাও নৃগোষ্ঠীর মানুষ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে।
উৎস: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণি।