১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়।এই যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব দেন প্রথম ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি এবং ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট।যুদ্ধে নেপোলিয়ান বোনাপার্ট পরাজিত হলে তাকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই ১৮২১ সালে নেপোলিয়ান মারা যান।(সূত্রঃ হিস্টোরি ডটকম)