সম্প্রতি তেল রপ্তানিকারকদের জোট ওপেক (OPEC) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? [মে, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সংযুক্ত আরব আমিরাত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ওপেক (OPEC) থেকে বেরিয়ে গেল আরব আমিরাত:
- ২০২৬ সালের ১ মে থেকে সংযুক্ত আরব আমিরাত (UAE) তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক (OPEC) এবং এর সহযোগী জোট ওপেক প্লাস (OPEC+) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
- উৎপাদন কোটা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলোকে কেন্দ্র করে দেশটি প্রায় ৬০ বছরের দীর্ঘ সদস্যপদ ত্যাগ করার এই ঘোষণা দেয়।
- ১৯৭১ সালে জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের আগে থেকেই তারা ওপেকের সদস্য ছিল।
⇒ ওপেক ত্যাগের কারণ: উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক কয়েক দশক ধরে উৎপাদন বাড়ানো-কমানো এবং সদস্যদের জন্য কোটা নির্ধারণের মাধ্যমে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করেছে। ওপেকের উৎপাদনে সৌদি আরবের প্রাধান্য থাকলেও অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দিক থেকে ইউএই ছিল দ্বিতীয় অবস্থানে। অর্থাৎ বাজারে দাম কমাতে প্রয়োজন হলে উৎপাদন দ্রুত বাড়ানোর সক্ষমতা ছিল তাদের। কিন্তু এ সক্ষমতাই শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।
দীর্ঘদিন ধরে ইউএই তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে, কেননা তারা যে বিনিয়োগ করেছে, সেটা তারা পুরোপুরি কাজে লাগাতে চেয়েছে। ওপেকের কোটা অনুযায়ী ইউএইকে দৈনিক ৩০ থেকে ৩৫ লাখ ব্যারেল উৎপাদনের মধ্যে থাকতে হতো। তারা মনে করছে, এই কোটার কারণে ক্ষতি হচ্ছে।
উল্লেখ্য,
- এর আগে ২০২৪ সালে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে গিয়েছিল।
• OPEC:
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- সংস্থার সদস্য দেশ সমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা ওপেক এর প্রধান উদ্দেশ্য।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- ১৯৬০ সালে OPEC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- ১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
তথ্যসূত্র: OPEC এর ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন