মেধাবী
Toggle menu

মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ –

সঠিক উত্তর
বৈষ্ণব পদাবলি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ - বৈষ্ণব পদাবলি।

» মাহবুবুল আলম রচিত 'বাংলা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে বৈষ্ণব পদাবলি সম্পর্কে বলা হয়েছে -
- মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব বৈষ্ণব পদাবলি সাহিত্য।
- রাধা - কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে এই অমর কবিতাবলির সৃষ্টি এবং বাংলাদেশে শ্রীচৈতন্যদের প্রচারিত বৈষ্ণব মতবাদের সম্প্রসারণে এর ব্যাপক বিকাশ।
- মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলি।

» একই গ্রন্থে, শ্রীকৃষ্ণকীর্তন সম্পর্কে বলা হয়েছে -
- বৈষ্ণব মতবাদে গৃহীত রাধাকৃষ্ণের রূপকের বাইরে এ কাব্যের পরিচয়।
- পরবর্তী বৈষ্ণব ভাবধারা ও রসপর্যায়ের সঙ্গে শ্রীকৃষ্ণকীর্তনের আদর্শগত বিরোধ বিদ্যমান থাকায় কাব্যটি লোকসমাজে বিশেষ প্রচলিত ছিল না। ফলে এর ভাষায় পরিবর্তন ঘটতে পারে নি।
- কাব্যটির প্রথম ও শেষাংশ খণ্ডিত ছিল বলে কাব্যের নাম ও কবির বিস্তৃত পরিচয় পাওয়া যায় নি। গ্রন্থের ভেতরে কবির ভণিতা থাকলেও কাব্যের নাম নেই।

» ড. সৌমিত্র শেখর - এর 'বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা' বইয়ে বৈষ্ণব সাহিত্যধারাকে মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে পরিমাণে ও গুণে সমৃদ্ধ বলা হয়েছে।
এবং শ্রীকৃষ্ণকীর্তনকে বলা হয়েছে মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ।
হুমায়ুন আজাদ তার লাল নীল দীপাবলি গ্রন্থে বলেছেন -
- রাধা ও কৃষ্ণকে নিয়ে মধ্যযুগে সবচেয়ে সৌরভময় ফুল ফুটেছিলো৷ সে ফুলের নাম বৈষ্ণব কবিতা।
- বৈষ্ণব কবিতা বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। একে যদি আলোর সাথে তুলনা করি তাহলে বলবো মধ্যযুগে এমন আলো আর জ্বলে নি।

সুতরাং, ৩ জন লেখকের মতামতের ভিত্তিতে উপর্যুক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে,
➤ বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন/ শ্রেষ্ঠ ফসল হিসেবে বৈষ্ণব পদাবলি। ৩ জন লেখকই এই ব্যাপারে একমত পোষণ করেছেন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রোমান্টিক প্রণয়োপাখ্যান
বৈষ্ণব পদাবলি সঠিক
মঙ্গলকাব্য
নাথ সাহিত্য

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড