মেধাবী
Toggle menu

একবার তামাদির মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোন অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না।'- এই নীতির ব্যতিক্রম কখন হয়?

সঠিক উত্তর
দেনাদার পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনায় থাকলে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ধারা ৯- সময়ের অবিরাম চলন:
একবার তামাদির মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোন অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না।

ব্যতিক্রম:
যদি কোনো পাওনাদারের সম্পত্তির পরিচালনার পত্রনামা তার দেনাদারকে দেওয়া হয়, তাহলে ঐ দেনা আদায়ের জন্য মামলা করার নির্ধারিত তামাদির মেয়াদ পরিচালনা চলাকালীন স্থগিত থাকবে।

Section 9: Continuous running of time:
Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops it:
Provided that where letters of administration to the estate of a creditor have been granted to his debtor, the running of the time prescribed for a suit to recover the debt shall be suspended while the administration continues.

⇒ এই ধারা অনুযায়ী,
একবার তামাদির মেয়াদ গণনা শুরু হলে পরবর্তীকালে যে কোনো অপারগতা বা অক্ষমতা এসে পড়লেও তা তামাদির গণনাকে বন্ধ করবে না। অর্থাৎ তামাদির মেয়াদ অবিরত চলতে থাকবে। যখন দেনাদারই পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনা করছে, সেক্ষেত্রে পাওনার টাকা আদায়ের মামলা করার মেয়াদ বা সময়সীমা স্থগিত বা বন্ধ হয়ে যায়। কারণ এক্ষেত্রে দেনাদারের হাতেই আসলে পাওনাদারের সম্পত্তি থাকে। সুতরাং মামলার প্রয়োজনীয়তা কিছুটা কমে যায়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নাবালকের সম্পত্তির ক্ষেত্রে
বৈদেশিক চুক্তির ক্ষেত্রে
দেনাদার পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনায় থাকলে সঠিক
পাওনাদার দেনাদারের সম্পত্তি ব্যবস্থাপনায় থাকলে

প্রশ্ন তথ্য

বিষয়
আইন
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড