ওআইসি (OIC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৬৯ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৯৬৯ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
•ওআইসি (OIC):
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC).
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে ওআইসি (OIC) প্রতিষ্ঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। [এপ্রিল, ২০২৬]
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- সদরদপ্তর: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
• ওআইসির বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা (Hissein Brahim Taha)।
- তিনি আফ্রিকার দেশ চাদের (Chad) একজন কূটনীতিক।
- তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর বর্তমান মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
• বাংলাদেশ ও ওআইসি:
- ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ওআইসি-র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশে ওআইসি-র একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT) নামে পরিচিত (গাজীপুরে অবস্থিত)।
- ওআইসি-র প্রথম মহাসচিব ছিলেন মালয়েশিয়ার টুঙ্কু আবদুর রহমান।
উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন