মূল বিষয়বস্তুতে যান

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'দুর্গেশনন্দিনী' এর প্রতিক্রিয়া হিসাবে নিচের কোন লেখক উপন্যাস রচনা করেছেন?

সঠিক উত্তর

ইসমাইল হোসেন সিরাজী

সঠিক উত্তর: ইসমাইল হোসেন সিরাজী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বঙ্কিমচন্দ্রের প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস  'দুর্গেশনন্দিনী' এর প্রতিক্রিয়া স্বরুপ ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী' উপন্যাসটি লিখেন।
লেখক, বাগ্মী এবং কৃষক নেতা ইসমাইল হোসেন সিরাজী ১৩ই জুলাই, ১৮৮০ সালে ব্রিটিশ ভারতের পাবনা জেলার সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। 
- সমসাময়িক পত্রিকা আল-এসলাম, ইসলাম প্রচারক,  প্রবাসী, প্রচারক, কোহিনূর, সোলতান, মোহাম্মদী,  সওগাত,  নবযুগ ও নবনূর প্রভৃতিতে সিরাজীর লেখা প্রকাশিত হতো।
- তাঁর অধিকাংশ লেখাতেই ইসলামী ঐতিহ্য সংস্কৃতি ও উত্তরাধিকারকে উদ্দীপ্ত করে তোলার প্রয়াস ছিল।
- তিনি আধুনিক শিক্ষা ও সত্যিকার ইসলামী শিক্ষার পক্ষে বক্তব্য রেখেছিলেন।
- ইসমাইল হোসেন সিরাজী সিরাজগঞ্জে কৃষক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জমিদার ও মহাজন বিরোধী আন্দোলনে কৃষকদের সংগঠিত করেন।

তাঁর কাব্যগ্রন্থগুলি হচ্ছে
- অনল প্রবাহ (১৯০০),
- আকাঙ্ক্ষা (১৯০৬),
- উচ্ছ্বাস (১৯০৭),
- উদ্বোধন (১৯০৭),
- নব উদ্দীপনা (১৯০৭),
- স্পেন বিজয় কাব্য (১৯১৪),
- সঙ্গীত সঞ্জীবনী (১৯১৬),
- প্রেমাঞ্জলি (১৯১৬)।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে
- রায়নন্দিনী (১৯১৫),
- তারাবাঈ (১৯১৬),
- ফিরোজা বেগম (১৯১৮) ও
- নূরুদ্দীন (১৯১৯)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মীর মোশাররফ হোসেন
  2. কাজী ইমদাদুল হক
  3. ইসমাইল হোসেন সিরাজী সঠিক
  4. আহমদ শরীফ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল