মূল বিষয়বস্তুতে যান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কত সালে প্রথম OBOR বা সিল্ক রোড প্রকল্পের প্রস্তাব করেছিলেন?

সঠিক উত্তর

২০১৩ সালে

সঠিক উত্তর: ২০১৩ সালে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে প্রথম 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' (OBOR) বা সিল্ক রোড প্রকল্পের প্রস্তাব করেন।

Belt and Road Initiative (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীনের একটি উদ্যোগ।
- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে কাজাখস্তানে প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন।
- এটি প্রথমে OBOR (One Belt, One Road) নামে পরিচিত ছিল, পরবর্তীতে ২০১৬ সালে এর নাম পরিবর্তন করে BRI রাখা হয়।
- মূল লক্ষ্য: প্রাচীন 'সিল্ক রোড' (Silk Road)-এর ঐতিহাসিক রুটকে পুনরুজ্জীবিত করে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে সড়ক, রেল ও সমুদ্রপথে যুক্ত করার মাধ্যমে একটি বিশাল বৈশ্বিক অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলা। এর মাধ্যমে চীন তার উৎপাদিত পণ্যের জন্য নিরবচ্ছিন্ন বাজার এবং জ্বালানি আমদানির নিরাপদ রুট নিশ্চিত করতে চায়।

• BRI-এর দুটি প্রধান অংশ:
১. সিল্ক রোড ইকোনমিক বেল্ট (The Silk Road Economic Belt): এটি মূলত স্থলপথ। এটি চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, রাশিয়া হয়ে ইউরোপ পর্যন্ত রেল ও সড়ক নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত।
২. ২১ শতকের সামুদ্রিক সিল্ক রোড (21st Century Maritime Silk Road): এটি মূলত সমুদ্রপথ। এটি চীনের উপকূল থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর হয়ে ভূমধ্যসাগর তথা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের প্রধান প্রধান বন্দরগুলোকে যুক্ত করেছে।

উৎস: i) Britannica.
ii) Belt and Road Portal ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২০১১ সালে
  2. ২০১৩ সালে সঠিক
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল