NPT চুক্তিতে কয়টি রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'NPT' চুক্তি:
- এটি ১৯৬৮ সালে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং ১৯৭০ সালের ৫ মার্চ থেকে কার্যকর হয়।
- বর্তমানে প্রায় ১৯১টি রাষ্ট্র এই চুক্তির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
- চুক্তির মাধ্যমে ৫টি রাষ্ট্রকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- এই রাষ্ট্রগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
- চুক্তি অনুযায়ী তাদের বিদ্যমান পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার করা হলেও তা স্থায়ীভাবে বজায় রাখার অধিকার সীমাবদ্ধ।
- একইসাথে পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে অগ্রসর হওয়ার বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়েছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে কখনোই স্বাক্ষর করেনি বা সদস্য হয়নি।
- উত্তর কোরিয়া প্রথমে চুক্তিতে যুক্ত থাকলেও পরবর্তীতে তা থেকে প্রত্যাহার করে।
তথ্যসূত্র - Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন