• আল মাহমুদ: - তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। - তিনি একজন প্রথিতযশা কবি। - স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন। - তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)।
• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ: - লোক লোকান্তর, - সোনালী কাবিন, - কালের কলস, - অদৃষ্টবাদীদের রান্নাবান্না, - পাখির কাছে ফুলের কাছে, - দোয়েল ও দয়িতা, - দ্বিতীয় ভাঙন, - বখতিয়ারের ঘোড়া, - প্রেমের কবিতা ইত্যাদি।
• তাঁর রচিত প্রধান উপন্যাস: - কাবিলের বোন, - চেহারার চতুরঙ্গ, - উপমহাদেশ, - ডাহুকী, - আগুনের মেয়ে ইত্যাদি।
• তাঁর রচিত প্রধান গল্পগ্রন্থ: - পানকৌড়ির রক্ত, - ময়ূরীর মুখ, - গন্ধবণিক, - সৌরভের কাছে পরাজিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।