• নজরুল ইসলামের রচনা নয় - সঞ্চয়িতা। - এটি রবীন্দ্রনাথ ঠাকুরকৃত নিজ কবিতার সংকলন। দ্রষ্টব্য, ‘সঞ্চিতা’ নজরুল ইসলামের অনুমোদনে প্রকাশিত তাঁর কবিতার নির্বাচিত সংগ্রহ।
তাছাড়া, - নজরুল ইসলাম রচিত জীবনীকাব্য - চিত্তনামা। - নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ - দুর্দিনের যাত্রী। - নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ - সাম্যবাদী।
• কাজী নজরুল ইসলাম: - তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। - নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম। - নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। - বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত। - ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়। - বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। - ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে। - ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ: - অগ্নি-বীণা, - বিষের বাঁশি, - ভাঙার গান, - সাম্যবাদী, - সর্বহারা, - ফণি-মনসা, - জিঞ্জির, - সন্ধ্যা, - প্রলয় শিখা।
• তাঁর রচিত জীবনীকাব্য: - চিত্তনামা, - মরু-ভাস্কর।
• তাঁর রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ: - যুগবাণী, - রাজবন্দীর জবানবন্দী, - দুর্দিনের যাত্রী, - রুদ্র-মঙ্গল, - অন্যান্য প্রবন্ধ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া এবং নজরুলের প্রবন্ধ সমগ্র।