মেধাবী
Toggle menu

সংবিধানের কোন অনুচ্ছেদে যুদ্ধাপরাধ ও গণহত্যাজনিত অপরাধ প্রসঙ্গে বলা হয়েছে?

সঠিক উত্তর
৪৭(৩) নং অনুচ্ছেদ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশ সংবিধানের ৪৭(৩) নং যুদ্ধাপরাধ, গণহত্যাজনিত অপরাধ ও মানবতারোধী অপরাধ সম্পর্কে বলা হয়েছে।
এতে উল্লেখ করা হয়
“এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোন সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য3[বা অন্য কোন ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন]কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারীতে সোপর্দ কিংবা দন্ডদান করিবার বিধান-সংবলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোন বিধানের সহিত অসমঞ্জস বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনী বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনী হইয়াছে বলিয়া গণ্য হইবে না।”
- ১৯৭৩ সালে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়।
অন্যদিকে,
- ৪৪ নং অনুচ্ছেদ : মৌলিক অধিকার বলবৎকরণ
- ৪৬ নং অনুচ্ছেদ : দায়মুক্তি বিধানের ক্ষমতা
- ৪৭(২) নং অনুচ্ছেদ : প্রথম তফসিলে বর্ণিত কতিপয় আইনের কার্যকারিতা।
(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)

সকল অপশন

রেফারেন্স মাত্র

৪৪ নং অনুচ্ছেদ
৪৬ নং অনুচ্ছেদ
৪৭(২) নং অনুচ্ছেদ
৪৭(৩) নং অনুচ্ছেদ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড