মূল বিষয়বস্তুতে যান

স্থায়ী সত্য বা চিরসত্য প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

সঠিক উত্তর

দুই আর তিন পাঁচ হয়।

সঠিক উত্তর: দুই আর তিন পাঁচ হয়।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নিত্যবৃত্ত বর্তমান কাল:
স্বাভাবিক বা অভ্যাস বােঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।
যেমন-
সকালে সূর্য ওঠে।-স্বাভাবিকতা, আমি রােজ সকালে চা খাই।- অভ্যাস।
নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়ােগ:
১. ঐতিহাসিক বর্তমান কাল: অতীতের কোনাে ঐতিহাসিক ঘটনার বর্ণনায় যদি নিত্য বর্তমান কালের প্রয়ােগ হয়, তাহলে তাকে ঐতিহাসিক বর্তমান কাল বলে। যেমন: ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে।
২. স্থায়ী সত্য বা চিরসত্য প্রকাশে: দুই আর তিন পাঁচ হয়।
৩, অনিশ্চয়তা প্রকাশে: কে জানে আজ ফেরি পার হতে পারব কিনা।
৪. কাব্যের ভণিতায়: “মহাভারতের কথা অমৃত সমান। | কাশীরাম দাস ভণে শুনে পুণ্যবান।'
৫. যদি, যখন, যেন প্রভৃতি শব্দের প্রয়ােগে: অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়।
যেমন- বিপদ যখন আসে, তখন এমনি করেই আসে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দুই আর তিন পাঁচ হয়। সঠিক
  2. কাশীরাম দাস ভণে শুনে পুণ্যবান।
  3. ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে।
  4. কে জানে আজ ফেরি পার হতে পারব কিনা।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল