মেঘ (CLOUD): • সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার ভিত্তিতে মেঘকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো:১. উঁচু উচ্চতার মেঘ: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ মিটারের উর্ধ্বে অবস্থিত মেঘসমূহ উঁচু উচ্চতার মেঘ। উঁচু উচ্চতার মেঘসমূহ হলো:- সিরাস,- সিরোকিউম্যুলাস, - সিরোস্ট্রেটাস প্রভৃতি।২. মাঝারি উচ্চতার মেঘ: সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ থেকে ৬,০০০ মিটার উচ্চতায় অবস্থিত মেঘসমূহ মাঝারি উচ্চতার মেঘ নামে পরিচিত। মাঝারি উচ্চতার মেঘসমূহ হলো:- অল্টোস্ট্রেটাস,- কিউম্যুলাসস্ট্রেটাস, - নিম্বোস্ট্রেটাস। ৩. নিম্ন উচ্চতার মেঘ: সমুদ্রপৃষ্ঠ থেকে ২,০০০ মিটার উচ্চতার মধ্যে অবস্থিত মেঘসমূহ নিম্ন উচ্চতার মেঘ নামে পরিচিত। নিম্ন উচ্চতার মেঘসমূহ হলো:- স্ট্রেটাস,- স্ট্রেটোকিউম্যুলাস,- কিউম্যুলাস,- কিউম্যুলোনিম্বাস।উৎস: বিশ্ব আবহাওয়া সংস্থা।