ই-গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজন হচ্ছে -
সঠিক উত্তর
উপরের সবগুলো
সঠিক উত্তর: উপরের সবগুলো
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ই-গভর্নেন্স:
- ই-গভর্নেন্স এর সুবিধা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে হলে, এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো শহর থেকে
গ্রাম পর্যন্ত বিস্তৃত করতে হবে।
- ই-গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য একটি কেন্দ্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি করা দরকার। এই কাঠামোটি সরকারের বিভিন্ন
মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় সাধনের মাধ্যমে জনগণকেন্দ্রিক ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করবে।
- বাংলাদেশের মত দেশে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার বিধান যুক্ত করে, ২০০৯ এর ICT Act সংশোধন করতে হবে।
- ২০০৯ সালের RTI Act এর যথাযথ বাস্তবায়ন করতে হবে।
- এই Act এর বাস্তবায়নের ভিত্তিতে জনগণের তথ্য অধিকার প্রাপ্তির অধিকার নিশ্চিত হবে।
- ই-গভর্নেন্স এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে, এই প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা একান্ত অপরিহার্য।
তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- ক) এ সংক্রান্ত অবকাঠামো গড়ে তোলা
- খ) এ সংক্রান্ত আইনী সংস্কার করা
- গ) এ সংক্রান্ত দক্ষ জনশক্তি গড়ে তোলা
- ঘ) উপরের সবগুলো
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00