মূল বিষয়বস্তুতে যান

কোন ঘোষণার মধ্য দিয়ে 'NDB' প্রতিষ্ঠিত হয়?

সঠিক উত্তর

Fortaleza Declaration

সঠিক উত্তর: Fortaleza Declaration

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

New Development Bank (NDB)
ব্রিকস - এর সদস্য দেশগুলো মিলে ‘New Development Bank’ (NDB) গঠন করে। এটি ব্রিকস্‌ ব্যাংক নামেও পরিচিত।
• প্রতিষ্ঠার জন্য চুক্তি স্বাক্ষর - ১৫ জুলাই, ২০১৪ সাল
• আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা - জুলাই, ২০১৫
• প্রতিষ্ঠার স্থান - ফোর্টালেজা, ব্রাজিল
• প্রতিষ্ঠাকালীন চুক্তি - Fortaleza Declaration.
• সদস্য সংখ্যা
- পূর্ণাঙ্গ সদস্য - ৭টি
- প্রস্তাবিত - ২টি
• সদরদপ্তর - সাংহাই, চীন

➣ NDB - সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য -
⤇ ২০১২ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত ব্রিকস - এর চতুর্থ সম্মেলনে এই জোটের একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার ধারনা তৈরি হয়। ব্যাংক গঠনের প্রস্তাব করেছিলেন - ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
⤇ ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত পঞ্চম সম্মেলনে ব্যাংক গঠনের রূপরেখা চূড়ান্ত হয়।
⤇ ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালেজাতে অনুষ্ঠিত সম্মেলনে Fortaleza Declaration - এর মাধ্যমে New Development Bank (NDB) গঠিত হয়।
⤇ Fortaleza Declaration - অনুসারে, নবগঠিত ব্যাংক - এর অনুমোদিত মূলধন ধরা হয় - ১০০ বিলিয়ন ডলার। প্রাথমিক মূলধন ধরা হয় - ৫০ বিলিয়ন ডলার।

এছাড়া আরো সিদ্ধান্ত হয় যে -
★ Board of Governors - এর প্রথম প্রধান নির্বাচিত হবে - রাশিয়া থেকে।
★ Board of Directors - এর প্রথম প্রধান নির্বাচিত হবে - ব্রাজিল থেকে।
★ ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হবে ভারত থেকে।
★ সদরদপ্তর স্থাপিত হবে - চীনের সাংহাই -এ।
★ আফ্রিকার আঞ্চলিক দপ্তর স্থাপিত হবে - দক্ষিণ আফ্রিকায়।

⤇ বর্তমান প্রধান (প্রেসিডেন্ট) - Marcos Prado Troyjo (ব্রাজিল)। তিনি ২০২০ -২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ভারত থেকে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট কে.ভি কামাথের স্থলাভিষিক্ত হন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. An Inter-Allied Declaration
  2. Cape Town Declaration
  3. Fortaleza Declaration সঠিক
  4. Pillnitz Declaration

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল