পলাশির যুদ্ধ: - এটি নবীনচন্দ্র সেনের ঐতিহাসিক আখ্যান কাব্য। - পলাশি যুদ্ধ কাব্য প্রকাশিত হয় ১৮৭৫ সালে। - ১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে নবীনচন্দ্র সেন ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন। নবীনচন্দ্র সেন: - ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম। - তিনি চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩), কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫) এবং জেনারেল অ্যাসেমবিজ ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮) পাস করেন। - ১৯০৯ সালের ২৩ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।
তার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযােগ্য - অবকাশরঞ্জিনী, - পলাশীর যুদ্ধ, - রৈবতক, - কুরুক্ষেত্র, - প্রভাস, - অমৃতাভ ইত্যাদি।
উৎস: ১)বাংলাপিডিয়া। ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।