সাধারণত Superlative degree এর পূর্বে the এবং পরে of/in বসে। পরে স্থান থাকলে in বসে। structure টি হচ্ছে: the + Superlative degree + noun + of (+plural noun)/in (+singular Noun). যেমন- His wife is the worst cook in the world. The bus is the least expensive way to get around. He is the tallest in the class.