মূল বিষয়বস্তুতে যান

প্রাকৃতিক আইন তত্ত্ব অনুযায়ী, জন্মগত অধিকার (Natural Rights) কোনটি?

সঠিক উত্তর

উপরের সবগুলো

সঠিক উত্তর: উপরের সবগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাকৃতিক আইন (Natural Law)
- প্রাকৃতিক আইন হলো এমন একটি ন্যায় বা নৈতিকতার ধারণা, যা সমস্ত মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য।
- এটি প্রকৃতি থেকে উদ্ভূত, মানুষের তৈরি আইন (positive law) থেকে নয়।
- এটি বলে যে কিছু ন্যায়-অন্যায়ের ধারণা সর্বজনীন ও চিরন্তন।
- প্রাচীন গ্রিক দার্শনিক Aristotle প্রথম এই ধারণার ভিত্তি স্থাপন করেন।
- Stoic দার্শনিকরা এটিকে সর্বজনীন ও যুক্তিনির্ভর আইন হিসেবে ব্যাখ্যা করেন।
- রোমান চিন্তাবিদ Cicero প্রাকৃতিক আইনকে মানবজাতির সাধারণ ন্যায় হিসেবে তুলে ধরেন।
- মধ্যযুগে Thomas Aquinas প্রাকৃতিক আইনকে ঈশ্বরীয় আইনের অংশ হিসেবে ব্যাখ্যা করেন।
- প্রাকৃতিক আইন মানুষের যুক্তি (reason) দ্বারা বোঝা যায়।
- প্রাকৃতিক আইন তত্ত্ব অনুযায়ী- কিছু অধিকার জন্মগত (Natural Rights) যেমন: জীবন, স্বাধীনতা, ন্যায়বিচার।
- এসব অধিকার কোনো সরকার কেড়ে নিতে পারে না।
- মৌলিক প্রবৃত্তি যেমন জীবন রক্ষা, জ্ঞান অর্জন ইত্যাদি এর অংশ।
- আধুনিক যুগে Hugo Grotius বলেন, ঈশ্বর না থাকলেও প্রাকৃতিক আইন বৈধ।
- Thomas Hobbes প্রাকৃতিক আইনকে জীবন রক্ষার যুক্তিনির্ভর নিয়ম হিসেবে ব্যাখ্যা করেন।
- John Locke প্রাকৃতিক অধিকার (life, liberty, property)-এর ধারণা দেন।
- প্রাকৃতিক আইন আধুনিক মানবাধিকার (human rights) ধারণার ভিত্তি হিসেবে কাজ করে।
- ১৯শ শতকে এর গুরুত্ব কমে গেলেও ২০শ শতকে আবার গুরুত্ব বৃদ্ধি পায়।

উৎস: ব্রিটানিকা (লিঙ্ক)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জীবন
  2. ন্যায়বিচার
  3. স্বাধীনতা
  4. উপরের সবগুলো সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল