ওরাঁও জনগোষ্ঠী বাংলাদেশের সমতলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা বাগানে বসবাস করে। এছাড়া গাজীপুর জেলায় কিছু সংখ্যক ওরাঁও জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তবে রংপুর ও নওগাঁ জেলায় ওরাঁওদের বসবাস তুলনামূলক বেশি।
- ওরাঁও সম্প্রদায় প্রধানত প্রকৃতি পূজারি। - তাদের সৃষ্টিকর্তা বা প্রধান দেবতার নাম ধার্মেশ। - প্রধান উৎসবের নাম কারাম। - ওরাঁওদের গ্রাম পঞ্চায়েতের নাম পাঞ্চেস। - কুড়ুখ ও সাদরি ওরাঁওদের মধ্যে প্রচলিত দুটো ভাষা। - ওরাঁও সম্প্রদায় তেভাগা আন্দোলনে অংশ নিয়েছিলো।
তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ শ্রেণী