মূল্য সংযোজন কর: - মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। - বাংলাদেশে মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। - ১৯৯০ সনের মধ্য জুনের কিছু আগে মূল্য সংযোজন কর আইন ১৯৯০ (খসড়া) তৈরি করা হয়। - মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই ১৯৯১ সালে। - সকল পন্য ও সেবার উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ হয় । - আমদানি ও সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ১৫%। - পন্য বা সেবার সর্বশেষ ভোক্তা মূল্য সংযোজন কর দাতা। - রপ্তানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ০%।
তথ্যসূত্র - জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।