• 'মুক্তল হোসেন' হলো 'মুহম্মদ খান' রচিত পারসি থেকে অনূদিত বাংলা মর্সিয়া সাহিত্যগ্রন্থ।
মর্সিয়া সাহিত্য: - কারবালা ও ইসলামি বিয়ােগান্তক কাহিনি নিয়ে মূলত মুসলমানদের রচিত সাহিত্যই মর্সিয়া সাহিত্য। - মর্সিয়া সাহিত্যের আদিকবি হলেন শেখ ফয়জুল্লাহ। - তার গ্রন্থের নাম জয়নাবের চৌতিশা (১৫৭০)। - মর্সিয়া সাহিত্যে একজন হিন্দু কবি হলেন রাধারমণ গোপ৷ তার গ্রন্থ: ইমামগণের কেচ্ছা, আফৎনামা।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। ২) বাংলাপিডিয়া। ৩) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।