বাংলাদেশে ২০১৮-১৯ সময়ে মোট ১০.১৬ লক্ষ মে. টন গম উৎপাদিত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁও জেলায় ১.৬৫ লক্ষ মে. টন। এছাড়া চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, রাজশাহী, ফরিদপুর প্রভৃতি জেলায় অধিক পরিমাণে গম উৎপন্ন হয়। (সূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০১৯)