মেধাবী
Toggle menu

জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক সাময়িক পত্রিকা কোনটি?

সঠিক উত্তর
দিগদর্শন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘দিগদর্শন’ পত্রিকা:
- দিগদর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
- শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন কর্তৃক প্রকাশিত এবং বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক সম্পাদিত এটি ছিল মাসিক পত্রিকা।

- দিগদর্শন প্রথম সংখ্যাটি ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়। নামপত্রে সুস্পষ্টরূপে সাময়িক পত্রিকাটির প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে: ‘যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ’ (যুবাদের জন্য সংগৃহীত বিভিন্ন তথ্য)।

- কলিকাতা স্কুল-বুক সোসাইটি অনুভব করেছিল যে, দিগদর্শনকে বিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই সমিতি এর অনেকগুলি কপি ক্রয় করে এবং সম্পাদককে এটির ইংরেজি সংস্করণ প্রকাশের জন্য অনুরোধ জানায়।

- দৈনিক সংবাদপত্র ফ্রেন্ড অব ইন্ডিয়া ১৮১৮ সালের ডিসেম্বর মাসে প্রত্যেকটি সংখ্যার আলাদা ইংরেজি সংস্করণ এবং কিছুসংখ্যক কপি ইংরেজি ও বাংলা উভয় ভাষায় প্রকাশের প্রস্তাব দেয়। প্রকাশকগণ শেষ পর্যন্ত উভয় প্রস্তাব মেনে নেন।

- সর্বমোট ২৬টি বাংলা সংস্করণ এবং ১৬টি করে ইংরেজি ও উভয়ভাষায় সংস্করণ প্রকাশিত হয়। ইংরেজি সংস্করণের নামপত্রে বিবৃত হয় ম্যাগাজিন ফর ইন্ডিয়ান ইয়ুথ (ভারতীয় যুবাদের জন্য সাময়িক পত্রিকা)।

তাছাড়া,
• 'বেঙ্গল গেজেট' পত্রিকাটি জেম্‌স অগাস্টাস হিকি সম্পাদিত ভারতবর্ষের প্রথম সংবাদপত্র। 
• ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিখ্যাত সাহিত্যপত্র ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয়।
• বিহারীলাল রায় সম্পাদিত পত্রিকা -'চিত্রদর্শন'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

দিগদর্শন সঠিক
বেঙ্গল গেজেট
বঙ্গদর্শন
চিত্রদর্শন

প্রশ্ন তথ্য

বিষয়
English
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড