মৌসুমী জলবায়ু অঞ্চল- আরবী ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু।
- তাই যে বায়ুর গতি ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় বা বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে।
- আর এই মৌসুমী বায়ু যেসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে।
- গ্রীষ্মকালে অধিক তাপ ও প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে বৃষ্টিহীন ও শুষ্কতাই এ জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট ।
- প্রধানত: ১৫° হতে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থিত।
- অর্থাৎ মহাদেশের পূর্বাঞ্চলসমূহ তথা কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলসমূহ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
- এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১২৭-২০৩ সে.মি.।
- তবে অবস্থান ও ভূ-প্রকৃতিগত কারনে স্থানভেদে বৃষ্টিপাত ২৫১-২৭০ সে.মি. পর্যন্ত হয়ে থাকে।
- গ্রীষ্মকালে গড় উষ্ণতা ২১°-৩২° সে. এবং শীতকালে গড় উষ্ণতা ১০°-২১° সে. পর্যন্ত হয়ে থাকে।
উৎস: এইচএসসি প্রোগ্রাম, বাণিজ্যিক ভূগোল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।