মেধাবী
Toggle menu

মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-

সঠিক উত্তর
আলোকশক্তি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

খেয়াল করুন প্রশ্নে মোবাইল লেখা। "মোবাইল" শব্দটা ব্যবহারের কারণে প্রশ্নে একটা সিরিয়াস ঝামেলা পাকিয়ে গেল। 

আভিধানিক অর্থে, Line - 
১) দড়ি, সুতা, তার প্রভৃতি: fishing lines, telephone lines, crossed line. 
২) কোনো কর্মের ধারা, গতিপথ, খাত, পথ বা পদ্ধতি: Communication Lines. 

মোবাইল টেলিফোন লাইন - লাইন বলতে ক্যাবল বা তার বুঝিয়ে থাকলে প্রথমের মোবাইল শব্দটির আর অর্থ থাকে না। এবং, অকারণে মোবাইল শব্দের ব্যবহার করার কথা নয়।
তাই, মোবাইল টেলিফোন লাইন (Communication) যুক্তিযুক্ত মনে হচ্ছে। 

সহজ ভাষায় বললে, 
প্রশ্নকর্তা যদি মোবাইল ফোন বুঝিয়ে থাকেন তাহলে উত্তর গ) আলোকশক্তি
কারণ, মোবাইল ফোনের যোগাযোগ হয় তাড়িতচৌম্বক তরঙ্গ তথা আলোক (দৃশ্যমান ও বাকিগুলো মিলিয়ে) শক্তির মাধ্যমে

Light carries information in ways you may not realize. Cell phones use light to send and receive calls and messages. Wireless routers use light to send pictures of cats from the internet to your computer. Car radios use light to receive music from nearby radio stations. Even in nature, light carries many kinds of information.
Source: hubblesite.org by NASA [লিঙ্ক

তবে, শুধু টেলিফোন বললে উত্তর হবে - খ) তড়িৎশক্তি 
টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় শব্দশক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। এই তড়িৎশক্তি আবার শব্দশক্তিতে রূপান্তরিত হয়ে শ্রোতার কানে পৌঁছায়।

লাইন শব্দটা নিয়ে ঝামেলা আছে স্বীকার করতেই হচ্ছে। কিন্তু, মোবাইল শব্দটা নির্দিষ্ট, তাই এটা ব্যবহারের কারণে আমরা Cellular Connection ধরা যুক্তিযুক্ত মনে করছি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শব্দশক্তি
তড়িৎশক্তি
আলোকশক্তি সঠিক
চৌম্বকশক্তি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড